ছাত্র-জনতার রাজনৈতিক দল ঘোষণার সময় জানাল নাগরিক কমিটি

১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
নাসিরুদ্দিন পাটোয়ারী

নাসিরুদ্দিন পাটোয়ারী © সংগৃহীত

আগামী দু-এক মাসের মধ্যে ছাত্র-জনতার পক্ষ থেকে রাজনৈতিক দল ঘোষণা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী এক-দুই মাসের মধ্যে একটি সুন্দর দল উপহার দিবে।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

এর আগে গত ৮ সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি নামে ৫৫ সদস্যের এই প্ল্যাটফর্ম যাত্রা শুরু করা। এ প্ল্যাটফর্মের আহ্বায়ক ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী এবং সদস্য সচিব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেন।

নাগরিক কমিটির লক্ষ্য অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা, এ সরকারকে জবাবদিহির আওতায় আনা এবং জনস্বার্থে নীতিনির্ধারণে প্রভাব রাখা।

নাগরিক কমিটির কাজগুলোর মধ্যে রয়েছে বিদ্রোহের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সমুন্নত রাখা, ছাত্র ও নাগরিকদের গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬