নতুন বাংলাদেশ গঠনে ইউনুসের হাতকে শক্তিশালী করতে হবে: সমন্বয়ক আব্দুল হান্নান 

১১ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
আবদুল হান্নান মাসউদ

আবদুল হান্নান মাসউদ © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, নতুন বাংলাদেশ গঠনের জন্য ড. ইউনুসের হাতকে শক্তিশালী করতে হবে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর হাতিয়ার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন।

তিনি বলেন, ড. ইউনুস আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সে স্বপ্ন আমরা নিজেরা দেখবো। যেখানে চাঁদাবাজি-সন্ত্রাস থাকবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, যে অপরাধী তার চোখের দিকে তাকিয়ে বলতে হবে সে অপরাধী। আমি যদি কোনো ভুল করি, আমার চোখের দিকে তাকিয়ে বলতে হবে আপনি ভুল করেছেন। এইটা না বলতে পারলে আমি নিজেই ফ্যাসিস্ট হয়ে যাবো। কারণ হচ্ছে আমরা আমাদের নেতাদের পরীর আসনে বসিয়ে দিয়েছি। নেতা যা বলে তা ঠিক ন্যায়, অন্যায় বুঝতে চাই না। আমরা এইখান থেকে বলবো আমাদের নেতাদের ভুলগুলো ধরিয়ে দিবেন, যাতে তারা ভবিষ্যতে ভুল করার সাহস না পাই। 

সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমালোচনা করে মাসউদ বলেন, মোহাম্মদ আলীর আমলে কাউকে বিএনপির কর্মসূচিতে যেতে দেওয়া হতো না। সেসময় কেউ ফেসবুকে পোস্ট দিলে বাধার সৃষ্টি করা হতো। 

‘বিএনপির প্রোগ্রামে যেতে চাইলে হাঁটু ভেঙ্গে দেয়ার কথা বলা হতো। আমি শুনেছি এখনো নাকি বলা হয়। তাহলে তো আপনারাও মোহাম্মদ আলীর উত্তরসূরি। আর কেউ সন্ত্রাসীর কার্যক্রম করতে গেলে, চাঁদাবাজি করতে গেলে, ফ্যাসিবাদ কায়েম করতে গেলে স্লোগানে স্লোগানে তার হৃদয় প্রকম্পিত করতে হবে।’

মাসউদ বলেন, আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে দল, মত নির্বিশেষ সবাই একসাথে রাজনীতি করবে। যে বাংলাদেশে বিএনপি থাকবে, জামায়াতে ইসলামি থাকবে, ডান দল থাকবে, বাম দল থাকবে।

সমাবেশে আব্দুল হান্নান মাসউদের বাবা আবদুল মালেক, চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ রিটনের পিতা আবুল কালাম, বুড়িরচর আহাম্মদিয়া আলিম মাদ্রাসা সহকারী শিক্ষক রাজ বিহারী, হাতিয়া উপজেলা মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান বক্তব্য রাখেন।

সেই কন্টেন্ট ক্রিয়েটর রাকিব কলেজছাত্র ছিলেন, বাবা ঢাবি কর্ম…
  • ১৬ মার্চ ২০২৬
এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক ভ…
  • ১৬ মার্চ ২০২৬
৪২ জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগে জনআকাঙ্ক্ষার বিপরীতে সরক…
  • ১৬ মার্চ ২০২৬
বার কাউন্সিলের ভাইভা পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৬ মার্চ ২০২৬
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা আলভিন গ্রেফতার
  • ১৬ মার্চ ২০২৬
গুজবে কান দেবেন না—‘চান্দা ভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর রাক…
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence