ফ্যাসিস্টের আমলে গুম-খুনের বিচার দাবি তিতুমীর কলেজ ছাত্রদলের

১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনে মানববন্ধনের আয়োজন করেছে তিতুমীর কলেজ শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় কলেজের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। 

মানববন্ধনে তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসাইন দেশের শিক্ষার্থীদের সম-অধিকার নিশ্চিত করার দাবি জানান ৷ তিনি বলেন, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল বিশ্বাস করে, দেশের মানুষের অধিকার নিশ্চিত হবে, এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না, রাতের অন্ধকারে আর কোন ভাইকে তুলে নিয়ে যাওয়া হবে না। 

এসময় তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ইমদাদ বলেন, ৫ আগস্টের পর আমরা পেয়েছি নতুন স্বাধীনতা, কিন্তু এই স্বাধীনতার কথা মনে পড়লে আমাদের মনে পড়ে যায় জুলাইয়ে হাজার হাজার ছাত্রজনতার আত্মদানের ইতিহাস। আমরা চাই না এদেশে আর কোন মানবাধিকার লঙ্ঘন হোক, আর কোন স্বৈরাচার তৈরি হোক, এদেশে আর কোন নির্যাতন, নিপীড়ন  তৈরি হোক।

‘আমরা বিগত ফ্যাসিস্ট আমলে যারা গুমের শিকার হয়েছে তাদের সন্ধান চাই, আমরা গুম খুনের অপরাধের সাথে জড়িত তাদের অনতিবিলম্বে বিচার নিশ্চিত করার দাবি জানাই।’ 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাহফুজ- উর রহমান লিপকন, সহ সভাপতি আরিফ মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আল ওয়াসীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উখিয়ায় বনভূমি দখল করে স্থাপনা, অভিযানে ৪ একর জমি উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন: কাঠগড়ায় দাঁ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে থাকছে না শিক্ষাগত যোগ্যতা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষিকার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩০ শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে রাবিপ্রবির বাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রেণিকক্ষে কী পড়ানো হচ্ছে, ভিডিও কলে মনিটরিং করবে মাউশি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9