মানবিক সমাজ গঠনে ৬৪ জেলায় সভা করবে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লোগো

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লোগো © ফাইল ছবি

সাম্যভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভার করার ঘোষণা দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এ জন্য নেতাদের সমন্বয়ে তিনটি দল গঠন করা হয়েছে। আজ রোববার (২২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতার মূল চেতনা-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে সারাদেশে জেলাভিত্তিক দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যৌথ কর্মীসভা আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হবে। 

যৌথসভার দায়িত্বপ্রাপ্ত বিভাগভিত্তিক দলগুলো হলো-
টিম-১: আবদুল মোনায়েম মুন্না (সভাপতি, যুবদল), নাছির উদ্দীন নাছির (সাধারণ সম্পাদক, ছাত্রদল) ও নাজমুল হাসান (সাংগঠনিক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল)। তারা বরিশাল, বিভাগ ও ফরিদপুর বিভাগে দায়িত্ব পালন করবেন।

টিম-২: এস এম জিলানী (সভাপতি, স্বেচ্ছাসেবক দল), মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (সাধারণ সম্পাদক, যুবদল) ও আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া (সিনিয়র সহ- সভাপতি, ছাত্রদল)। তারা চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে থাকবেন।

টিম-৩: রাজীব আহসান (সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল), রাকিবুল ইসলাম রাকিব (সভাপতি, ছাত্রদল) ও রেজাউল করিম পল (সিনিয়র সহ-সভাপতি, যুবদল)। তারা থাকবেন সিলেট, কুমিল্লা ও রাজশাহী বিভাগে।

আরো পড়ুন: যারা শিবির পছন্দ-অপছন্দ অথবা ঘৃণা-অবজ্ঞা করেন, সবার অবদানেই মহাবিজয়: সাদিক কায়েম

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেছেন। এ যৌথ কর্মীসভা প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে। প্রতিটি জেলার কর্মীসভার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইমরান খানের পতনে মার্কিন চাপ ছিল, গুরুত্বপূর্ণ ‘সাইফার’ নথি…
  • ১৮ মে ২০২৬
দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা
  • ১৮ মে ২০২৬
গাকৃবিতে সরকারি ক্রয় ও ভ্যাট ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী প্রশি…
  • ১৮ মে ২০২৬
সবার ওপরে এখন মুশফিক
  • ১৮ মে ২০২৬
এনআরবিসি ব্যাংকে চাকরি, আবেদন ৩১ মে পর্যন্ত
  • ১৮ মে ২০২৬
কাঁদলেন নেইমার
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081