কুবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০৪ জানুয়ারি ২০২৪, ০৩:৪৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের উদ্যোগে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এসময় কেক কাটা ও বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্প অর্পন করা হয়। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী, নূর উদ্দিন, তাহমিদ ইসলাম ইমন, ওয়াসিফ সহ  অন্তত ১৫ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

কুবি ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও ২০১৭ সালে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠা পায় বাংলাদেশ ছাত্রলীগ। আজ আমাদের শপথ হবে জাতির পিতা যে নীতি আদর্শের উপর দেশকে স্বাধীন করেছিলেন, দেশের উন্নয়ন ঘটিয়েছিলেন, একটি গণতান্ত্রিক দেশের সাধারণ মানুষের প্রিয় নেতা হয়েছিলেন সেই নীতি ও আদর্শের প্রতি আনুগত্যে বলিয়ান হতে। পাশাপশি এই ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারের কর্মসূচিতে ভোট উৎসব ও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা, স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উৎসর্গ করতে চায় তরুণ প্রজন্ম।

ট্যাগ: কুবি
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close