হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ AM
জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি © সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

একই দিন পৃথক আরেকটি স্থানে কাওসার আলম নামে এনসিপির এক প্রতিনিধির ওপর হামলা হয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) দেবিদ্বার উপজেলার বুড়িরপাড় এলাকায় সড়কের ওপর টানানো হাসনাতের নির্বাচনী ব্যানার এবং একই দিন উপজেলার বরকামতা এলাকায় এনসিপি প্রতিনিধি কাওসারের ওপর হামলা হয়।

সোমবার রাত ১২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এসব তথ্য জানিয়ে পোস্ট করেন হাসনাত আবদুল্লাহ।

আরও পড়ুন: এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘিরে যা বলছে এফবিআই ফাইল

ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এনসিপির প্রতিনিধি মোহাম্মদ কাওসার আলমকে রাস্তায় একা পেয়ে সন্ত্রাসী দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং নির্মমভাবে মারধর করে মৃতপ্রায় অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

তিনি আরও লিখেন, আজ বিকেলে আমাদের নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়ে সন্ত্রাস ও ভীতির রাজনীতি চালানো হয়েছে। এই হামলা ও নৈরাজ্যের পেছনে থাকা ব্যাংক ডাকাত ও তাদের পৃষ্ঠপোষকদের আইনগতভাবে-কঠোরভাবে প্রতিহত করা হবে। মামলার প্রস্তুতি চলছে। ইনশাআল্লাহ দেবিদ্বারবাসী এই সন্ত্রাসের উপযুক্ত জবাব ১২ তারিখ ব্যালটের মাধ্যমেই দেবে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত করছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেলসি থেকে সিটিতে এনজো ফার্নান্দেজ, বিপুল অর্থ পাচ্ছে রিভার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে সভা আজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আজ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর ১০ নম্বর জার্সি তুলে রাখার দাবি, মারাডোনার সময় কেন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের গেজেট জারির সময় জানাল অর্থসচিব
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬