অবরোধের সমর্থনে ধানমন্ডিতে ছাত্রদলের মশাল মিছিল

০৮ নভেম্বর ২০২৩, ১০:১৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
ছাত্রদলের মশাল মিছিল

ছাত্রদলের মশাল মিছিল © সংগৃহীত

বিএনপির ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে মশাল মিছিল করেছে ছাত্রদল।

বুধবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নির্দেশনায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন নেতৃত্ব দেন। এই সময় মিছিলে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য রাজু হোসেন, মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হাসান মাহমূদ, সাবেক সহ-সভাপতি আশরাফু পারভেজ, সাধারন সম্পাদক জুয়েল হোসেন, মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেতা মোহাম্মদ ফরেন, ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক ইমন, ছাত্রনেতা চঞ্চল, কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক বিল্লাল, আলামিন, আশিক, হাজারীবাগ থানা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক জলিল, ছাত্রনেতা রহমান এবং প্রমুখ।

ট্যাগ: ছাত্রদল
‘মবের শিকার’ প্রধান শিক্ষককে দায়িত্বে থাকার নির্দেশ হাই কোর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুদকের ব্রিফিং ইস্যুতে আসিফ মাহমুদের রিট খারিজ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দলাদলি বন্ধ করুন, শিক্ষার পরিবেশ গড়ে তুলুন: উপাচার্য 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমান আটকানোর বিষয়ে যে ব্যাখ্যা দি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনিতে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তারের পর জামায়াত এমপির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬