ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের নেতৃত্বে মগবাজারে রেলগেট অবরোধ

২৯ অক্টোবর ২০২৩, ০৩:১৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
শ্রাবণের নেতৃত্বে মগবাজারে অবরোধ

শ্রাবণের নেতৃত্বে মগবাজারে অবরোধ © সংগৃহীত

বিএনপির মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে আজ রবিবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

হরতালের সমর্থনে আজ বেলা ১২টার সময় মগবাজার মোড় থেকে রেলগেট পর্যন্ত অবরোধ রেখে বিক্ষোভ করেছে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মগবাজার মোড় এবং রেললাইনে টায়ারে অগ্নিসংযোগ করে। পরে তারা সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ‘আব্বা’ ডেকেও রেহা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি স্কুলের ভর্তিতে ১৪% এবং বেসরকারিতে ১৫ শতাংশ কোটার প্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে পোস্ট, গাজীপুরে এনসিপি নে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬