দশের অধিক সংগঠন নিয়ে ছাত্রঐক্য গঠন করছে ছাত্রদল

২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
জাতীয়তাবাদী ছাত্রদল

জাতীয়তাবাদী ছাত্রদল © ফাইল ছবি

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে ‘নামসর্বস্ব’ ছাত্রসংগঠনগুলোকে নিয়ে ছাত্রঐক্য প্রতিষ্ঠা করতে যাচ্ছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। তবে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। 

প্রাথমিকভাবে জানা গেছে, অন্তত ১৫-২০ টি ছাত্রসংগঠনকে নিয়ে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে জোট গঠনের ঘোষণা হবে। 

সূত্র মতে, এর মধ্যে যুগপৎ আন্দোলনের শরিক দলের ছাত্র সংগঠন এবং বাইরের ছাত্র সংগঠনও থাকছে। কিন্তু এই ছাত্রঐক্যে থাকছে না ইসলামী ছাত্রশিবির। তবে পরবর্তীতে ছাত্রশিবিরসহ অন্য ছাত্র সংগঠনগুলোও এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্যে শামিল হতে পারে। 

জোটভুক্ত হতে যাওয়া ছাত্রসংগঠনগুলো হলো– জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, জেএসডি ছাত্রলীগ, নাগরিক ছাত্র ঐক্য, ভাসানী ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র সংহতি, রাষ্ট্র সরকার ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফোরাম (মন্টু), জাতীয় ছাত্রসমাজ (কাজী জাফর), জাগপা ছাত্রলীগ (রবিউল), গণতান্ত্রিক ছাত্রদল (এনডিপি), জাতীয় ছাত্র সমাজ (বিজেপি, পার্থ), জাগপা ছাত্রলীগ (লুৎফর)।

এদিকে ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য গঠনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কার্যালয়ে ছাত্র সংগঠনগুলোর নেতাদের বৈঠক হয়। এতে ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য গড়ে তোলার সিদ্ধান্ত হয়। 

আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন কর্মসূচি নিয়ে জোটভুক্ত ছাত্রসংগঠনগুলো মাঠে নামবে বলে জানা গেছে। 

জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্…
  • ০৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬
ফেসবুকের লাইক-ফলোয়ার বাড়াতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীত…
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬