ঢাকা কলেজ © সংগৃহীত
বিভিন্ন অনিয়ম এবং আইন-শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীরা ভর্তি বাতিল ও ৪২ জনকে টিসি দিয়েছে কলেজ প্রশাসন। আজ মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) ঢাকা কলেজের অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন ঘটনা এবং আইন-শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে সম্পৃক্ত থাকার ৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল ও ৪২ জন শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিটিতে আরও সতর্ক করে বলা হয়, বিভিন্ন উদ্ধত ঘটনার সাথে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকার সংবাদ পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় তাদেরকে আইন-শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হলো।