ঢাকা কলেজ

রাজনৈতিক সুপারিশে সিট বরাদ্দের অভিযোগ, তালিকা বাতিলের দাবি শিক্ষার্থীদের

২৫ আগস্ট ২০২৬, ০৫:৫৬ PM
ঢাকা কলেজে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। 

ঢাকা কলেজে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।  © টিডিসি ফটো

ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাসে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বিবেচনা না করে রাজনৈতিক সুপারিশে সিট বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে আবাসিক সিটের বর্তমান তালিকা বাতিল করে মেধা ও ন্যায্যতার ভিত্তিতে নতুন করে সিট বরাদ্দের দাবি জানিয়েছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি আবাসন সংকট নিরসনে ১০ তলা দুটি ভবন নির্মাণের দাবিও জানিয়েছেন তারা।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা কলেজে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ সংবাদ সম্মেলন এ দাবি করেন শিক্ষার্থীরা। 

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আবাসিক সিট বরাদ্দের ক্ষেত্রে মেধা, নিয়মিত উপস্থিতি ও আর্থিক অসচ্ছলতাকে গুরুত্ব দেওয়ার কথা থাকলেও বাস্তবে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে আবাসিক সিটের প্রত্যাশায় থাকা অনেক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন  তারা ।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, ভালোভাবে পড়াশোনা ও নিরাপদ আবাসনের স্বপ্ন নিয়ে ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম। বিগত দুই বছর ধরে রিডিং রুমে থেকে এবং ফুটপান্ডা কাজ করে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমার বর্তমান আর্থিক পরিস্থিতি এবং পারিবারিক অবস্থা প্রশাসন ও বিভাগীয় প্রধানের জানা থাকা সত্ত্বেও  সিট পাইনি। কলেজর ১৯টি বিভাগে ভাইভার মাধ্যমে সিট দেওয়ার কথা থাকলেও মাত্র কয়েকটি বিভাগে ভাইভা নেওয়া হয়েছে বাকিগুলো ভাইবা ছাড়া কিসের ভিত্তিতে সিট দেওয়া হয়েছে তা সকলের নিকট অজানা। 

পড়াশোনা ও ক্যারিয়ার নিয়ে তিনি অত্যন্ত সচেতন উল্লেখ করে মারুফ বলেন, আবাসন সংকট তাঁর শিক্ষাজীবন ও ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করতে পারে। তিনি প্রশাসনের কাছে সকল সিট বঞ্চিত শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। কোনো শিক্ষার্থীর জীবন ও ভবিষ্যৎ নষ্ট করে একটি শিক্ষা প্রশাসন বা রাষ্ট্র চলতে পারে না।

সম্মেলনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহিন আলম ২ দফা দফা দাবি পেশ করেন।
দাবিগুলো হলো,
১. অনতি বিলম্বে অনিয়মের মাধ্যমে এই বরাদ্দকৃত সিট গুলোকে বাতিল ঘোষণা করে নায্যতা এবং মেধার ভিত্তিতে নতুন করে সিট বরাদ্দ দিতে হবে। 
২. অতিদ্রুত ঢাকা কলেজের আবাসন সংকট দূর করার জন্য ১০ তলা দুটি ভবন নির্মাণের মাধ্যমে এই সমস্যা সমাধান করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9