শাহবাগ মেট্রো স্টেশনে আইডিয়াল কলেজ শিক্ষার্থীকে মারধর ঢাকা কলেজ শিক্ষার্থীদের

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ PM
আইডিয়াল কলেজের শিক্ষার্থীর ওপর হামলা

আইডিয়াল কলেজের শিক্ষার্থীর ওপর হামলা © সংগৃহীত

ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর দুই কলেজ; ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ। গতকাল দফায় দফায় সংঘর্ষের পর সোমবার (২৮ সেপ্টেম্বর) ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় শাহবাগ মেট্রো স্টেশনে ফের আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলা করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। 

ভিডিওতে দেখা যায় শাহবাগ মেট্রো স্টেশনের সিঁড়িতে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধর করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী তাকে ছাড়িয়ে নেন। সেখানে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটিও হয়। সেখানের এক পথচারী সাংবাদিকদের জানান, ‘আমি এসে জানলাম একজন নাকি আইডিয়ালের শিক্ষার্থী তাই তাকে ধরে সবাই মারছে। এটা তো ঠিক না। আইডিয়ালের সব শিক্ষার্থী তো আর মারামারিতে জড়ায়নি।’ 

উল্লেখ্য, গতকাল রবিবার ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড়সংলগ্ন গ্রিন রোডের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য সায়েন্স ল্যাব মোড় দিয়ে গণপরিবহনসহ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ‍উত্তেজনা কমেনি।

আসিয়ান কাপে শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ১৪ শি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও ৪ হল প্রভোস্ট নিয়োগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগ মেট্রো স্টেশনে আইডিয়াল কলেজ শিক্ষার্থীকে মারধর ঢাকা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬