ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন, ৫-১০ টাকায় চলে নয়নের সংসার

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ PM
দোকানে দোকানে ধূপ দিয়ে পাওয়া অর্থেই জীবিকা নির্বাহ করেন নয়ন

দোকানে দোকানে ধূপ দিয়ে পাওয়া অর্থেই জীবিকা নির্বাহ করেন নয়ন © টিডিসি ফটো

শেরপুর শহরের চকপাঠক এলাকায় সন্ধ্যা নামলেই হাতে ধূপ নিয়ে দোকানে দোকানে ঘুরতে দেখা যায় নয়নকে। এক দোকানে ধূপ দিয়ে পরক্ষণেই চলে যান অন্য দোকানে। বিনিময়ে পান ৫ থেকে ১০ টাকা। এভাবেই প্রায় দুই দশক ধরে দোকানে দোকানে ধূপ দিয়ে পাওয়া অর্থেই জীবিকা নির্বাহ করছেন তিনি। তাঁর সংসারে রয়েছে এক মেয়ে।

নয়ন বলেন, ‘প্রায় ২০ বছর ধরে ধূপ নিয়ে ঘুরে বেড়াই। সারাদিন দোকানে দোকানে ধূপ দিয়ে ৫ থেকে ১০ টাকা করে নিই। এতে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়। এই টাকা দিয়েই আমার সংসার চলে।’

স্থানীয় দোকানদার পারভেজ আলী বলেন, ‘নয়ন প্রতিদিন সন্ধ্যায় আমার দোকানে এসে ধূপ দিয়ে যায়। বিনিময়ে আমি তাকে ৫ থেকে ১০ টাকা দিই।’

আরেক দোকানদার রাসেল বলেন, ‘নয়নকে আমরা দীর্ঘদিন ধরে এভাবে দেখে আসছি। আমার দোকানেও সে ধূপ দিয়ে যায়। তাই তাকে ১০ টাকা করে দিই।’

এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, ‘নয়ন আমাদের এলাকারই ছেলে। ছোটবেলা থেকেই তাকে ধূপ নিয়ে ঘুরতে দেখেছি। এখন দোকানে দোকানে ধূপ দিয়ে যে অর্থ পায়, তা দিয়েই তার সংসার চলে।’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এভাবেই জীবিকা নির্বাহ করছেন নয়ন। তাঁর আয়ের নির্দিষ্ট কোনো উৎস নেই। দোকানে দোকানে ধূপ দিয়ে পাওয়া অর্থই তাঁর সংসার চালানোর প্রধান অবলম্বন।

দুই দশক ধরে ধূপের ধোঁয়ার সঙ্গে মিশে আছে নয়নের জীবনসংগ্রাম। প্রতিদিন ৫ থেকে ১০ টাকা করে পাওয়া অর্থই তাঁর কাছে পরিবারের প্রয়োজন মেটানোর ভরসা। শহরের ব্যস্ততার আড়ালে এভাবেই নীরবে কেটে যাচ্ছে তাঁর জীবনের দীর্ঘ সময়।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬