৩ পদে ৬ কর্মী নিয়োগে আবেদন চলছে রাজবাড়ী ডিগ্রি কলেজে © সংগৃহীত
রাজবাড়ী ডিগ্রি কলেজ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৬ ও ১৮তম গ্রেডে ৩ পদে ৬ কর্মী নিয়োগে ২২ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: রাজবাড়ী ডিগ্রি কলেজ;
১. পদের নাম: হিসাব সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতা থাকতে হবে;
*শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত
২. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*৬ মাস মেয়াদি কম্পিউটারে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
আরও পড়ুন: শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত
৩. পদের নাম: ল্যাব সহকারী;
বিভাগ/দপ্তর: পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮);
আবেদনের যোগ্যতা—
*বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট ঠিকানায় ডাকযোগে/সরাসরি আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১৫০০ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ১০০০ টাকা জমা দিতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'অধ্যক্ষ, রাজবাড়ী ডিগ্রি কলেজ' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ অক্টোবর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: দৈনিক সমকাল, ২২ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৯