বিএনপি তরুণদের সাথে প্রহসন করছে: সাদ্দাম

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
সাদ্দাম হোসেন

সাদ্দাম হোসেন © ফাইল ফটো

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আজকে রোডমার্চ করার তামাশা দেখানো হচ্ছে। তরুণদের সঙ্গে প্রহসন করা হচ্ছে। আজকে তাদের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বলবো এ কিশোরগঞ্জ-সিলেট, সিলেট-ঢাকা, চিটাগাং-ঢাকা রোডমার্চ করে আপনাদের কোনো লাভ নেই।

মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগের সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাদ্দাম হোসেন বলেন, আজকে ইটনার এ অডিটোরিয়াম থেকে ঘোষণা দিতে চাই— লন্ডনের চোরের মন্তব্য, বাংলাদেশের গন্তব্য নির্ধারণ করবে না। আমরাই নির্ধারণ করবো বাংলাদেশের আগামী। আমরা নির্ধারণ করবো দেশের ভবিষ্যৎ। আমরাই নিশ্চিত করবো আগামী দিনের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাজনৈতিক বিজয়।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের ভাগ্য আমরা নির্ধারণ করবো নাকি বিদেশিরা নির্ধারণ করবে সেই ধরনের রাজনৈতিক বাস্তবতা তৈরির চেষ্টা করা হচ্ছে। লাখো শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের সংবিধানের চেয়ে বিদেশিদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ মনে করার চেষ্টা করা হচ্ছে। ভোটের মাধ্যমে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। আমরা জনগণের কাছ থেকে ম্যান্ডেড আদায় করবো সেটি নয়, বিদেশিদের কাছ থেকে ম্যান্ডেড আদায় কারা চেষ্টা করা হচ্ছে। নির্বাচনের জন্য, আন্দোলনের জন্য জনগণের দ্বারে দ্বারে আজকেও ঘুরছে না অনেকেই দূতাবাসে দূতাবাসে ঘোরাফেরার চেষ্টা করছে। আমাদের যে আত্মমর্যাদা রয়েছে। গণতন্ত্র উন্নয়ন ও সুশাসনে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে এটিকে আজকের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চোরদের বাঁচানোর রাজনীতি করা হচ্ছে।

ছাত্রলীগ আরো বলেন, সভাপতি বলেন, সিলেট-ঢাকা, চিটাগাং-ঢাকা রোডমার্চ করে আপনাদের কোনো লাভ নেই। একমাত্র লাভ হতে পারে আপনারা যদি লাহোর-রাওয়ালপিন্ডিতে লংমার্চ দেন। গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে ১৯তম বারের মতো ভাষণ দিয়েছেন। আজকে আমরা এখান থেকে ঘোষণা করতে চাই আগামী ২০২৪ সালের সেপ্টেম্বর মাসেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন। তখনো আপনাদের লংমার্চ করতে হবে রোডমার্চ করতে হবে। জনগণ আপনাদের ডাকে সাড়া দেবে না।

জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্…
  • ০৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬
ফেসবুকের লাইক-ফলোয়ার বাড়াতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীত…
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬