নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীসভা ২৫ সেপ্টেম্বর

২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫০ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীসভা ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীসভা ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে © ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভা আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিন বেলায় ২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ আয়োজন করা হয়েছে।  

বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মীসভার তারিখ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, 'স্মার্ট বাংলাদেশ' গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার কর্মীসভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন: ‘সাদা কাপড়’ পাঠিয়ে ঢাবি শিক্ষক সমিতির সভাপতিকে হুমকি

এর আগে গত ১৬ সেপ্টেম্বর সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রলীগের নজরুল বিশ্ববিদ্যালয় শাখায় ১০ দিনের মধ্যে কর্মীসভা আয়োজনের নির্দেশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্…
  • ০৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬
ফেসবুকের লাইক-ফলোয়ার বাড়াতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীত…
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬