সৈকতের বক্তব্যের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের একাংশের বিক্ষোভ

কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের একাংশের বিক্ষোভ © টিডিসি ফটো

‘ঢাবির বাইরে সাত কলেজে ছাত্রলীগের কমিটি হওয়ার সুযোগ নেই’—ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল কলেজ ছাত্রলীগের একাংশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কবি নজরুল কলেজ থেকে একটি মিছিল বের হয়ে রাজধানীর লক্ষীবাজার হয়ে ঘুরে আবার কলেজ গেটে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা স্লোগান দেয় ‘ঢাবির সাথে থাকবো না কেন্দ্র থেকে সরবোনা, সরকার চাই প্রমোশন ঢাবি চাই ডিমোশন’। ‘কেন্দ্রের পরিষদ, সবার সেরা পরিষদ।’

এর আগে গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাত কলেজের শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা সমাধানের লক্ষ্যে একটি মতবিনিময় সভার আয়োজন করে ঢাবি শাখা ছাত্রলীগ। সভা শেষে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সাত কলেজে ছাত্রলীগের কমিটি দেয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সাত কলেজের একাডেমিক উন্নয়ন তখনই হবে যখন সেভাবে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করবে। এসময় সাত কলেজের রাজনীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মতো সুশৃঙ্খল ও সুন্দর করার কথা বলেনও তিনি।

ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন, ৫-১০ টাকায় চলে নয়নের সংসার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের নিহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ী ডিগ্রি কলেজে বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬