নেতাদের পেটানোর ঘটনায় ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি

১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
ঢাবি ছাত্রলীগ

ঢাবি ছাত্রলীগ © ফাইল ছবি

কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে থানায় তুলে নিয়ে বেধড়ক মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এ দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি করেছে সংগঠনটির নেতারা।

রবিবার (১০ সেপ্টেম্বর) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে গতকাল রাতে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদের নেতৃত্বে শাহবাগ থানায় তুলে নিয়ে অমানবিক, নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ পুলিশের এই পৈশাচিক কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা জানাই।

এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের মত মহান পেশাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ সর্বদা সম্মান করে। তবে যারা এই মহান পেশাকে কলুষিত করতে চায় তারা দেশের শত্রু। একইসাথে দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে রাজপথে নেমে এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে, গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে বেধড়ক মারধর করেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ।

বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, সাময়িক বন্ধ মেট্রো চলাচল
  • ১৪ এপ্রিল ২০২৬
বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী জেফ বেজোস কত বেতন পান
  • ১৪ এপ্রিল ২০২৬
কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন…
  • ১৪ এপ্রিল ২০২৬
যে বক্তব্যের পর সাধারণ হাসপাতালে পাঠানো হল ঢামেক সহযোগী অধ্…
  • ১৪ এপ্রিল ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
  • ১৪ এপ্রিল ২০২৬