জবি ছাত্রদল সাধারণ সম্পাদকের উপর হামলা ছাত্রলীগের

০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রদল নেতা

হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রদল নেতা © টিডিসি ফটো

বিএনপির গণ মিছিল থেকে ফেরার পথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা এবং তেজগাঁও  কলেজ শাখা ছাত্রদলের সভাপতি দেওয়ান ফয়সালের উপর অতর্কিত হামলা করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে।

শনিবার(৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম-সাধারণ মিলাদ উদ্দীন ভূইয়া গণমাধ্যমের কাছে অভিযোগ জানান।

 তিনি বলেন,বিএনপির পূর্ব ঘোষিত গণ মিছিল শেষ করে বাসায় ফেরার পথে কাকরাইল মোরে রাত আটটার দিকে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা এবং তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি ফয়সালের উপর অতর্কিত হামলা চালায়।

হামলায় সুজন মোল্লা গুরুতর আহত হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম-সাধারণ মিলাদ উদ্দীন ভূইয়া।

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬