নিজে সাংগঠনিক সম্পাদক, তারপরও কমিটি বিলুপ্তি চাইলেন ছাত্রলীগ নেতা

০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন © সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত চেয়ে ফেসবুক পোস্ট করেছেন সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ফেসবুক আইডি থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করেপোস্টটি করেন তিনি। মেয়াদ উত্তীর্ণ কমিটি নিয়ে করা পোস্টটি ভাইরাল হয়েছে ফেসবুকে। 

লুৎফুর রহমান নয়ন লিখেন, সংসদ নির্বাচন সামনে রেখে মেয়াদোত্তীর্ণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির মাধ্যমে প্রাণ ফিরিয়ে আনতে হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হোসাইন সাদ্দাম এবং সাধারণ সম্পাদক শেখ এনান ভাইকে অনুরোধ, আপনারা কিশোরগঞ্জ এসে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেবেন।

জানা গেছে, ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়। আনোয়ার হোসেন মোল্লা সুমনকে সভাপতি ও মোহাম্মদ ফয়েজ ওমান খানকে সাধারণ সম্পাদক এবং নয়নকে সাংগঠনিক সম্পাদক করা হয়। 

এক বছরের কমিটিতে সাড়ে তিন বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি জেলা ছাত্রলীগ। এতে তৃণমূলে ক্ষোভের জন্ম দিয়েছে। বিভিন্ন ইউনিট আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করে বলেও জানা গেছে।

সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন জানান, এক বছরের কমিটি দিয়ে সাড়ে তিন বছর চললেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। তাই তিনি কমিটি বিলুপ্ত চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন। কারণ অনেক নেতাকর্মী ঝরে পড়েছে। তৃণমূলে ক্ষোভের জন্ম হয়েছে। কিছু কিছু উপজেলায় সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দের লোক দিয়ে কমিটি হয়েছে বলেও অভিযোগ তার।

মাদ্রাসায় যেতে অনিচ্ছা, পালাতে গিয়ে কার্নিশে আটকা ১২ বছরের …
  • ০৮ আগস্ট ২০২৬
রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা না হয়
  • ০৮ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের ভর্তি: ন্যাশনাল মেডিকেলে গিয়ে দুই দফায় …
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের নতুন জালানী নীতিমালা নিয়ে নিজেদের অবস্থান জানাল জাম…
  • ০৮ আগস্ট ২০২৬
৫ আগস্টের পর দীর্ঘদিন দেশেই ছিলাম—দাবি নিষিদ্ধ ছাত্রলীগ সভা…
  • ০৮ আগস্ট ২০২৬
বিশ্বে প্রথমবার অনুমোদন পেল এমআরএনএ ফ্লু টিকা
  • ০৮ আগস্ট ২০২৬