রাজধানীতে ছাত্রলীগের সমাবেশে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা

০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
ছাত্রলীগের সমাবেশে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা

ছাত্রলীগের সমাবেশে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা © সংগৃহীত

রাজধানী ঢাকার অন্যতম প্রসিদ্ধ মাদরাসা তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন ছাত্রলীগের ‘স্মরণকালের সবচেয়ে বড়’ সমাবেশে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ করা হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তরুণদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সমাবেশে যোগ দিয়েছেন মাদরাসা শিক্ষার্থীরাও। এর মধ্য দিয়ে তারুণ্যের অভিযাত্রা আওয়ামী লীগকে বিজয়ের বন্দরে নিয়ে যাবে বলে আশা দলের নেতা-কর্মীদের।

জানা গেছে, ‘ওয়ান্স এগেইন শেখ হাসিনা’, ‘উই আর উইথ শেখ হাসিনা’, ‘মাদরাসা স্টুডেন্ট উইথ শেখ হাসিনা’ লেখা বড় ব্যানার নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা। 

এ সমাবেশে সারাদেশ থেকে অন্তত পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী যোগ দিয়েছে বলে দাবি ছাত্রলীগের। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে এ ছাত্র সমাবেশের মধ্য দিয়ে নতুন শপথ নিয়েছে সংগঠনটি।

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬