প্রধানমন্ত্রীর সামনে শপথ নিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা

০১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM

© সংগৃহীত

স্মার্ট বাংলাদেশ গঠনে সক্রিয় থাকা, অপশক্তিকে ধ্বংস এবং আমৃত্যু শেখ হাসিনা প্রশ্নে আপসহীন থাকার শপথ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশে সভাপতির বক্তব্যের শেষ দিকে এ শপথ পড়ান সংগঠনটি সভাপতি সাদ্দাম হোসেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

সাদ্দামের ঘোষণার সঙ্গে নেতাকর্মীরা সূর মিলিয়ে উচ্চারণ করেন-‘আমরা বাঙালির মহান স্বাধীনতা ও পূর্ব পুরুষের পবিত্র রক্তে ভেজা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নব রূপায়নের রূপকার বাঙালির নির্ভরতার শেষ ঠিকানা দেশরত্ন শেখ হাসিনার নামে দৃঢ়চিত্তে শপথ করছি যে, তারুণ্যের স্বপ্নের স্বদেশ পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা এবং কন্যার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপোসহীন, অক্লান্ত আমৃত্যু সদা সর্বদা সচেষ্ট থাকব। ’ 

তারা আরও শপথ নেয়, ‘আমরা বঙ্গবন্ধুর সংগ্রাম, বঙ্গমাতার সাধনা, দেশরত্নের সাহসকে নিজের জীবন গঠনে ও সমৃদ্ধ স্বদেশ গড়তে মূলনীতি মানব। তারুণ্য লড়বে, তারুণ্য গড়বে, তারুণ্য দেশবিরোধী সকল অপশক্তিকে পিতার তর্জনীর দাপটে ধ্বংস করবে। বাংলাদেশকে বিশ্বমানচিত্রে মর্যাদাশীল করতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াবে। জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে এদেশের তরুণ প্রজন্মকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ’

সংগঠনটি সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় এতে অংশ নেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় এনসিপি’র
  • ২৫ এপ্রিল ২০২৬
বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৫ এপ্রিল ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
  • ২৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলের মারধরে ফেটে গেছে ঢাবির হল সংসদ নেতার কানের পর্দা 
  • ২৫ এপ্রিল ২০২৬
কৃষ্ণচূড়ার রঙে রাঙা বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাস
  • ২৫ এপ্রিল ২০২৬
সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী
  • ২৫ এপ্রিল ২০২৬