কুবির পর এবার ডুয়েট ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

০৬ মার্চ ২০২৩, ০৮:১২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM

© লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পর এবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়৷ 

আজ সোমবার (৬ মার্চ) রাতে দেয়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।

এর আগে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। 

জানা যায়, ২০১৮ সালের ২৬ এপ্রিল তাইবুর রহমানকে সভাপতি ও বিনয় ব্যার্নাজীকে সাধারণ সম্পাদক করে ডুয়েট ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপরের বছর ১২ নভেম্বর ১৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির মেয়াদ এক বছর।

জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • ০৯ আগস্ট ২০২৬
চলতি মাসেই অবসর ও কল্যাণসুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা,…
  • ০৯ আগস্ট ২০২৬
একসঙ্গে বাঁচতে চেয়েছিল দুই ভাই, মৃত্যুর পরও হাত ধরা ছিল দুজ…
  • ০৯ আগস্ট ২০২৬
জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে আলোচনায় সাকিব আল হাসান
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামায়াত, আলোচনায় যেসব নাম
  • ০৯ আগস্ট ২০২৬
হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাইডেনের প্রোস্টেট ক্যানসার
  • ০৯ আগস্ট ২০২৬