শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ টর্চার সেল তৈরি করে রেখেছে: জোনায়েদ সাকি

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
ছাত্র-অভিভাবক-শিক্ষক-নাগরিক সমাবেশ

ছাত্র-অভিভাবক-শিক্ষক-নাগরিক সমাবেশ © সংগৃহীত

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন (ছাত্রলীগ) একটি করে টর্চার সেল তৈরি করে রেখেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, আওয়মী লীগ সারাদেশে নিজের কর্তৃত্ব করে যাচ্ছে।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘উচ্চশিক্ষা নিতে এসে ছেলেমেয়েরা কী দোষ করেছে? শিরোনামে নিরাপদ ক্যাম্পাস চাই! শীর্ষক ছাত্র-অভিভাবক-শিক্ষক-নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: ‘ম্যানার’ শেখানো নেতারাই বিপথে, ইমেজ ফেরানোর চেষ্টায় ছাত্রলীগ

দেশের শিক্ষার্থীদের মাঠে নেমে স্বৈরাচারী শাসকদের মোকাবিলা করার আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, স্বাধীনতার ৫০ বছরে আমরা বিভিন্ন সময়ে নানানভাবে নির্যাতনে শিকার হয়েছি। আজ সময় এসেছে আমাদের সবাইকে একসঙ্গে ফ্যাসিস্ট দলের বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনাদের আহ্বান করবো সবাইকে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।  

আগামী সংসদ নির্বাচনে জয়ী হতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সারাদেশে উকিল আব্দুস সাত্তার খুঁজে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের এই প্রধান সমন্বয়ক।

আরও পড়ুন: বইমেলায় চাঁদাবাজি: দুই ছাত্রলীগ নেতার জামিন নামঞ্জুর

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু, নৈতিক সমাজের সভাপতি মেজর জেনারেল (অব) আমসা আমীন, অধ্যপক দিলারা চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসীন রশীদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা প্রীতম দাস, গণঅধিকার পরিষদ যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

ঢামেক শিক্ষার্থীদের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন অধ্যক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পুষ্টিবিদদের জন্য সুখবর
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬