বইমেলায় চাঁদাবাজি: দুই ছাত্রলীগ নেতার জামিন নামঞ্জুর 

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা

অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা © সংগৃহীত

পুলিশ পরিচয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে চাঁদাবাজির ঘটনায় রাজধানীর শাহবাগ থানার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতার জামিন নামঞ্জুর করেছে আদালত।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকীর আদালতে তাদের জামিন শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে যাওয়া দুই ছাত্রলীগ নেতা হলেন- বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব হোসেন রবিন ও মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন।

এর আগে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালতে তাদেরকে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক দীপক বালা। এসময় আসামিদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তল্লাশি।

মামলার সূত্রে জানা যায়, মামলার বাদী কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়েন। ১৬ ফেব্রুয়ারি বাদীসহ তার বন্ধুরা সোহরাওয়ার্দী উদ্যানের অমর একুশে বইমেলায় ঘুরতে আসেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা সোহরাওয়ার্দী উদ্যানের কালিমন্দিরের গেটে যান। তখন আসামি রবিন ও ইমন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তল্লাশি শুরু করেন। এসময় তাদের সবার ম্যানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন পুলিশ পরিচয় দেয়া দুজন। এরপর তারা চিৎকার করলে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থল থেকে দুই আসামিকে আটক করে। এ ঘটনায় শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার সূত্র জানা যায়, মামলার বাদী কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়েন। বৃহস্পতিবার বাদীসহ তার বন্ধুরা সোহরাওয়ার্দী উদ্যানের অমর একুশে বইমেলায় ঘুরতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা যান সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দিরের গেটে। তখন আসামি রবিন ও ইমন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের তল্লাশি শুরু করেন। এ সময় তারা তাদের মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগীরা চিৎকার করলে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থল থেকে ইমন ও রবিনকে আটক করে।

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
  • ০৯ আগস্ট ২০২৬
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মুক্তিযোদ্ধাসহ আহত ৪
  • ০৯ আগস্ট ২০২৬
সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলার দাবি হুতিদের
  • ০৯ আগস্ট ২০২৬
চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশের দুই ঘণ্টা পর সিদ্ধ…
  • ০৯ আগস্ট ২০২৬
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ পদে চাকরি, আবেদন ৭ স…
  • ০৯ আগস্ট ২০২৬
জবি ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমল
  • ০৯ আগস্ট ২০২৬