নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ PM
ভাংচুর করা সালমানের স্টুডিও

ভাংচুর করা সালমানের স্টুডিও © সংগৃহীত

নিউ গিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউ গিনি প্রপার্টিজ এলাকায় হামলার ঘটনা ঘটে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিও, আবাসন প্রকল্পের কার্যালয় ও আশপাশের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

ঘটনার পর নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে গোলাম মহিউদ্দিন চৌধুরীর জমি নিয়ে বিরোধের বিষয়টি সামনে আসে। প্রায় ৩৫ কাঠা জমি ও ওই এলাকায় চলাচলের রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

এর আগে গত শনিবার দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর করা হয়। ঘটনায় রাতেই ঘটনাস্থল থেকে ছোরাসহ ২ জনকে আটক করা হয়। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওর জমির মালিক নিউগিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমি মালিকদের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।

ওই হামলার ঘটনায় শনিবার রাত পৌনে ২টায় ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান মুক্তাদির বলেন, একটু আগে এখানে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেয়া হয়েছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো ভবনের মালিক ছিলেন এবং তার কাছে হয়তো চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে।

মিরাজের জোড়া দুঃসংবাদের দিনে সুখবর পেলেন মোস্তাফিজ-রানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ৪ প্রফ পরীক্ষার সূচি প্রকাশ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৪৫ পদে চ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডায় ভাঙচুরের ঘটনায় এমপি মিষ্টির বিষয় তদন্তাধীন: স্বরাষ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কর্মচারীকে বেধড়ক মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, নি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধু’,…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬