হাদি, সৌম্যদের হত্যার বিচার হতেই হবে: বিএনপি মহাসচিব

১৪ জানুয়ারি ২০২৬, ০২:১২ AM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো তরুণদের হত্যার বিচার এ দেশের মাটিতেই হতে হবে। হাদী, মুদাসসীর, সাম্য প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম। সাথে আমার স্ত্রী! একটি তরুণ তার স্ত্রী কে নিয়ে এগিয়ে এলো আমার দিকে। স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদী! আমি বললাম "ইনশাআল্লাহ"!

পোস্টে তিনি লেখেন, একটি ছেলে, একদম তরুণ, যে ছিলো গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে কি উচ্ছাস, প্রচারণা চালাচ্ছিল, তাঁকে এভাবে হত্যা করা হলো! এর বিচার হতেই হবে, মুদাসসীর, সাম্য - প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে । ইনশাআল্লাহ।

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি
  • ১৮ অক্টোবর ২০২৬
২ কলেজছাত্রীকে ডেকে নিয়ে জুতাপেটা, ভিডিও ভাইরাল
  • ১৮ অক্টোবর ২০২৬
ভারতে মন্দিরে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১৫
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬
গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬