বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

১৮ মে ২০২৩, ০৪:৫৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
নিহত রোকসানা আক্তার হাসি

নিহত রোকসানা আক্তার হাসি © ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে রোকসানা আক্তার হাসি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নাদোসৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হাসি খাতুন উপজেলার জলিল নগর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তার বাড়ি উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামে। বাবার নাম মো. আব্দুল খালেক। 

স্থানীয়রা জানান, বুধবার পরীক্ষা শেষে মোটরসাইকেলে বন্ধু সাব্বির হোসেনের সঙ্গে চলনবিলে ঘুরতে যায় হাসি। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নাদোসৈয়দপুর এলাকায় স্পিডব্রেকারের তাদের মোটরসাইকেল উল্টে পড়ে যায়।  এ সময় হাসি ছিটকে সড়কে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হাসি খাতুন নিহত হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬