বাংলাদেশে চালু হলো টিকটকের স্টেম ফিড

০৬ অক্টোবর ২০২৫, ০৩:০৮ PM
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী © সংগৃহীত

টিকটক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে দেশে আজ থেকে স্টেম ফিড চালুর ঘোষণা দিয়েছে টিকটক। ‘স্টেম ফিড’ (STEM Feed) টিকটক অ্যাপে একটি নতুন ফিড বা ডিজিটাল স্পেস যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ক কনটেন্টগুলো আলাদাভাবে পাওয়া যাবে। বাংলাদেশের কমিউনিটির জন্য ডিজিটাল মাধ্যমে শিক্ষার সুযোগ তৈরি করতেই টিকটকের এ উদ্যোগ।

রাজধানীর একটি হোটেলে স্টেম ফিডের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে টিকটক। এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, টিকটকের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং ডিজিটাল শিক্ষার সঙ্গে যুক্ত কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন। 

টিকটকের এ নতুন ফিচারটির উদ্যোগ কীভাবে সরকারের ডিজিটাল শিক্ষার লক্ষ্যকে সহায়তা করতে পারে, সেটি এ অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে। মানসম্পন্ন ডিজিটাল শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে অন্তর্ভুক্তি, শিক্ষকদের জন্য সহায়ক মাধ্যম এবং নিরাপত্তার নীতিমালার উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া স্থানীয়ভাবে উপযোগী এমন কনটেন্ট দেখানো এবং শিক্ষা খাতে দায়িত্বশীল-ভাবে কাজ করা নিয়েও আলোচনা করা হয়।

উপদেষ্টা ফারুকী বলেন, ‘বাংলাদেশের তরুণরা কৌতূহলী এবং সৃজনশীল। যদি এ সৃজনশীলতাকে আমরা কোনো নিরাপদ আর নির্ভরযোগ্য মাধ্যমের সাথে যুক্ত করতে পারি, তখন সমস্যার সমাধান এবং উদ্ভাবনের চর্চা করা সম্ভব হয়। টিকটকের স্টেম ফিডের মতো টুলস শিক্ষা গ্রহণকে আকর্ষণীয় করে তুলে এবং স্থানীয় ভাষায় মানসম্পন্ন শিক্ষা সহজেই পৌঁছে দিতে পারে।’

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের হেড অফ পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস, ফেরদৌস মোত্তাকিন বলেন, ‘স্টেম ফিড এ উদ্যোগটি বাংলাদেশে কমিউনিটির জন্য শিক্ষাকে আরও সহজ, আকর্ষণীয় এবং নিরাপদ করবে। অভিভাবক, শিক্ষক এবং নীতিনির্ধারকদের সঙ্গে একসাথে কাজ করে আমরা নিশ্চিত করতে চাই যে এ প্ল্যাটফর্মটি ডিজিটাল অন্তর্ভুক্তি ও তরুণদের ক্ষমতায়নে দেশের লক্ষ্যকে সহায়তা করবে।’

প্রসঙ্গত, প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিকটক বিভিন্ন টুল নিয়ে এসেছে। ‘ফ্যামিলি পেয়ারিং ফিচার’, ‘টাইম-এওয়ে শিডিউল’, ‘টিন নেটওয়ার্ক ভিসিবিলিটি’ এবং নিরাপত্তার জন্য সতর্কতামূলক ফিচার এমন কিছু উদাহরণ। সুস্থ ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে টিকটকের এ ফিচারগুলো সহায়ক।

ট্যাগ: টিকটক
যুদ্ধবিমান ছেড়ে পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট চালাব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের আগস্ট মাসের বেতন আজই?
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সেলাই করে জুগিয়েছে পড়ার খরচ, জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি নিয়ে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গ্রামীণ টেলিকম ট্রাস্টে চাকরি, বিমাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদেও দলীয় প্রশাসক নিয়োগ দিচ্ছে সরকার, জামায়াতের উ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬