ডেপুটি স্পিকার

বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

১৬ মার্চ ২০২৬, ০৩:৩৮ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ PM
জাতীয় সংসদ গ্রন্থাগার পরিদর্শনে যান ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ গ্রন্থাগার পরিদর্শনে যান ডেপুটি স্পিকার © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি বলেন, বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজ সোমবার ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন।

এসময় তিনি দৈনিক নিউজ ক্লিপিং, বিভিন্ন দেশি-বিদেশি পত্র-পত্রিকা, জার্নাল, সংসদীয় বিতর্ক ও ব্রিটিশ সংসদীয় বিতর্ক ‘হ্যানসার্ট’ সংরক্ষণে সংসদ গ্রন্থাগারের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন।

তিনি সংসদ গ্রন্থাগারের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য গণপূর্তসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও শাখাকে সমন্বয় করার জন্য গুরুত্বারোপ করেন। সরকারি গেজেট ও ডিএলআর ধারাবাহিকভাবে সংরক্ষণ করার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় সংসদ-সদস্যদের অংশগ্রহণে গ্রন্থাগারের পূর্ণাঙ্গ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী ডেপুটি স্পীকার লাইব্রেরি কমিটির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শহিদ ওয়াসিমের ছবি না থাকায় ছাত্রদলের তোপের মুখে ফেনী কলেজে …
  • ১৬ জুলাই ২০২৬
ঝালকাঠির আদালতে বিচারক সংকট, বাড়ছে মামলার জট
  • ১৬ জুলাই ২০২৬
জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে সাঈদ উজ্জ্বল-গোলাম ম…
  • ১৬ জুলাই ২০২৬
ফাইনালের আগে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ? যা আছে ফিফার নিয়মে
  • ১৬ জুলাই ২০২৬
সীমান্তে চোরাকারবারির জন্য কামাল ব্যবহার করতেন ভারতের সিম, …
  • ১৬ জুলাই ২০২৬
রিমান্ড শেষে কারাগারে হরিদাস, জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূ…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence