এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আসছে সুযোগ

১০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ PM
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন © টিডিসি ফটো

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ও প্রত্যাশিত ফলাফল না পাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে কর্মসংস্থান ও ক্যারিয়ারের সুযোগ তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত চ্যালেঞ্জড স্টুডেন্টস কনভেনশন ২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন জানান, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে একটি স্থায়ী কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। এর আওতায় আগ্রহী শিক্ষার্থীদের কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণ, বিদেশি ভাষা শিক্ষা এবং উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সহায়তা দেওয়া হতে পারে। পাশাপাশি, ব্যবসায়িক ধারণা রয়েছে এমন শিক্ষার্থীদের প্রাথমিক তহবিল দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থী কোনো বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যায় কি না, তা সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে। শিক্ষার্থীদের খারাপ ফলাফলের পেছনে আর্থিক সংকট, পারিবারিক সমস্যা, শিক্ষক ও শ্রেণিকক্ষের অভাবসহ নানা কারণ থাকতে পারে। তাই শুধু পরীক্ষার ফল দিয়ে একজন শিক্ষার্থীর মেধা ও ভবিষ্যৎ বিচার করা উচিত নয়।’

এবারের এসএসসি পরীক্ষায় প্রায় ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল পায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘ফলাফল যেমনই হোক, প্রত্যেক শিক্ষার্থীর পাশে থাকবে সরকার। কারিগরি দক্ষতা, ভাষা শিক্ষা ও উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।’

উল্লেখ্য, তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ এবং অন্যান্য সহায়তার বিষয়গুলো এখনো সরকারের বিবেচনাধীন উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আটক থাকবেন, নাকি দাদির শেষকৃত্যে যাবেন—অভিজিতকে সিন্ধান্ত ন…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফরে অগ্রাধিকার পাবে অর্থনৈতিক অংশীদার…
  • ১০ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ৫ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা অন্য চাকরির পরীক্ষার দিন সমন্বয়…
  • ১০ অক্টোবর ২০২৬
নানা কারণে শিক্ষকরা প্রকৃত শিক্ষাদান করাতে পারেন না: গণশিক্…
  • ১০ অক্টোবর ২০২৬
আটক অভিজিৎ ককরোচ পার্টির দায়িত্বের ভার যার হাতে দিলেন
  • ১০ অক্টোবর ২০২৬