রাজধানীর নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২৬ আগস্ট ২০২৬, ১২:১৪ PM
নৌবাহিনী কলেজ, ঢাকা

নৌবাহিনী কলেজ, ঢাকা © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌবাহিনী কলেজ, ঢাকা। নির্ধারিত যোগ্যতা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীদের ঢাকা শিক্ষা বোর্ডের একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

কলেজটিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। সব বিভাগের জন্য বাংলা, ইংরেজি ও আইসিটি আবশ্যিক বিষয়।

প্রতিষ্ঠানের নাম: নৌবাহিনী কলেজ ঢাকা (সাবেক বিএন কলেজ ঢাকা)

ঠিকানা: মিরপুর-১৪, নাবিক আবাসিক এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬

ইআইআইএন: ১০৭৮৫৪

বিজ্ঞান বিভাগ: আসন ৪৬০টি

সর্বনিম্ন জিপিএ: ৫.০০

এস কিউ এবং নিজস্ব কলেজ: কলেজ কর্তৃক নির্ধারিত

ব্যবসায় শিক্ষা বিভাগ: আসন ৩৬০টি

সর্বনিম্ন জিপিএ: ৩.৫০

মানবিক বিভাগ: আসন ১২০টি

সর্বনিম্ন জিপিএ: ৩.৫০

বিজ্ঞান বিভাগ: পদার্থ ও রসায়ন আবশ্যিক। উচ্চতর গণিত ও জীববিজ্ঞানের মধ্যে একটি তৃতীয় ও একটি চতুর্থ বিষয় হিসেবে নেওয়া যাবে। এছাড়া পরিসংখ্যান, প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস চতুর্থ বিষয় হিসেবে নেওয়ার সুযোগ রয়েছে।

ব্যবসায় শিক্ষা বিভাগ: হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা আবশ্যিক। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা তৃতীয় বিষয় এবং অর্থনীতি/ভূগোল/পরিসংখ্যান চতুর্থ বিষয় হিসেবে রাখা যাবে।

মানবিক বিভাগ: অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতির মধ্যে নির্ধারিত দুটি বিষয় আবশ্যিক। এসব বিষয়ের পাশাপাশি যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞানসহ নির্ধারিত বিষয় নেওয়ার সুযোগ রয়েছে।

আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে ঢাকা শিক্ষা বোর্ডের একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইট গিয়ে এপ্লাই অনলাইনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদন করার সময় কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দিতে হবে।

পছন্দক্রম: পছন্দক্রমের তালিকায় নৌবাহিনী কলেজ, ঢাকা-কে প্রথম রাখতে হবে।

এস কিউ কোটায় আবেদন: নৌবাহিনীতে কর্মরত বা অবসরপ্রাপ্ত সদস্য, এমইএস (নেভি), এসএফসি (নেভি) এবং প্রতিরক্ষা (নেভি) খাত থেকে বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা এস কিউ কোটায় আবেদনের যোগ্য।

এস কিউ কোটার আবেদনকারীদের কর্মরত ইউনিটের প্রধান/অধিনায়কের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্যদের সন্তানদের ক্ষেত্রে  রেকর্ডস সার্টিফিকেট কভার রোলসহ (সন্তান বিবরণী), অবসরের প্রত্যয়নপত্র অথবা অবসরভাতা প্রদান আদেশের সত্যায়িত কপি প্রয়োজন হবে।

এস কিউ কোটার প্রাপ্যতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ২ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কলেজ চলাকালীন সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে সরাসরি কলেজ অফিসে জমা দিতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে এস কিউ সুবিধা বাতিল বলে গণ্য হবে।

ভর্তি: ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

ভর্তি-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বোর্ডের নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন করতে হবে। বিস্তারিত তথ্য ও অন্যান্য নিয়মাবলি কলেজের ওয়েবসাইট এবং নোটিশ থেকে জানা যাবে।

ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার।

ক্লাস শুরুর সময়: সকাল ৮টা।

শ্রেণি কার্যক্রম সমাপ্ত: দুপুর ১টা ৪৫ মিনিট। শিক্ষার্থীদের কলেজ ইউনিফর্মে উপস্থিত থাকতে হবে।

কলেজের সুযোগ-সুবিধা: নৌবাহিনী কলেজ ঢাকায় স্মার্ট বোর্ডসমৃদ্ধ মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে। শ্রেণিকক্ষ ও পুরো কলেজ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাভুক্ত। প্রত্যেক শিক্ষার্থীর জন্য একজন করে গাইড শিক্ষক রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা, নিয়মিত কুইজ পরীক্ষার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের ব্যবস্থা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য ১৬টি ক্লাব রয়েছে।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নৌবাহিনীতে অফিসার পদে নিয়োগের জন্য সরাসরি আই এস এস বিতে যাওয়ার সুযোগ রয়েছে। কলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বেতন গ্রহণ, উপস্থিতি ও পরীক্ষার ফলাফল সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হয়।

যোগাযোগ
বিজ্ঞান বিভাগ: ০১৭২৪-৭১৭১৭৬, ০১৬৩১৫৫৫৬২৯

ব্যবসায় শিক্ষা বিভাগ: ০১৭২৪৯৪০৪৮৭, ০১৯১২০৩২৮৯৩

মানবিক বিভাগ: ০১৬২৬০৬২৬৮২, ০১৭২০৫৪৩৯৭৪

সূত্র: নৌবাহিনী কলেজ, ঢাকা কর্তৃপক্ষের ভর্তি বিজ্ঞপ্তি।

১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9