জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তিতে ফের আবেদনের সময় বৃদ্ধি

৩১ জুলাই ২০২৬, ১১:০৬ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন সম্পন্ন করে আবেদনপত্রের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এরপর আবেদনপত্র এবং প্রাথমিক আবেদন ফি ১,০০০ টাকা (কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি) সংশ্লিষ্ট কলেজে ৯ আগস্ট ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম পর্যায়ে যারা ইতোমধ্যে প্রাথমিক আবেদন করেছেন, তাদের ২য় পর্যায়ে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

এদিকে ২য় পর্যায়ে আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে বলা হয়েছে, এ পর্যায়ের আবেদনকারীদের সরাসরি কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না। তাদের অবশ্যই পরবর্তীতে রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। তবে কলেজ যদি কোনো আবেদনকারীর প্রাথমিক আবেদন অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করে, তাহলে ওই শিক্ষার্থী রিলিজ স্লিপেও আবেদন করার সুযোগ পাবেন না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজগুলো ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদনকারীদের প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে পারবে। এছাড়া কলেজ কর্তৃপক্ষকে নিশ্চয়নকৃত আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে প্রতি শিক্ষার্থী ৮০০ টাকা ভর্তি ফান্ডে ১১ থেকে ১৭ আগস্ট ২০২৬-এর মধ্যে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব শর্ত ও নিয়মাবলি অনুসরণ করেই আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus (Professional) এবং Important Notice অপশনে পাওয়া যাবে।

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9