শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থীরা

১৯ আগস্ট ২০২৬, ০৯:১৩ PM
শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থীরা

শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থীরা © টিডিসি সম্পাদিত

শতবর্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। ঘটনাটি নওগাঁর মান্দা উপজেলার ৮৫ নম্বর কশব মধ্যপাড়ার। 

সরেজমিনে দেখা যায়, ৮৫ নম্বর কশব মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা প্রায় ২৫০ জন। শিক্ষক ৮ জন ও দপ্তরি একজন। ১০৩ বছরের এই পুরনো ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরেছে, কোথাও কোথাও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। পুরনো টিনের ছাউনির কারণে বৃষ্টির পানি শ্রেণিকক্ষে পড়ছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থী। এসব নিয়ে উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা। 

বিদ্যালয় সূত্র জানা গেছে, ১৯২৩ সালে মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সরকারি হয় ১৯৭৩ সালে। চলতি বছর বিদ্যালয় থেকে চার শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং একজন সাধারণ বৃত্তি অর্জন করে। শিক্ষার্থীদের ভালো ফল ও সাফল্য থাকলেও অবকাঠামো সমস্যায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, বর্ষাকালে টিনের চালা দিয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। কখনো কখনো দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ে। এতে দুর্ঘটনা ঘটারও আশঙ্কা থাকে। ভবনটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।

অভিভাবকেরা বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে বাচ্চাদের পাঠিয়ে ‍দুশ্চিন্তায় থাকতে হয়। সরকারের সংশ্লিষ্টদের কাছে ভবন সংস্কারের দাবি জানাই। 

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, ৮৫ নম্বর কশব মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ যোগাযোগ করেননি। আমার কাছে আবেদন করলে ব্যবস্থা নেওয়া হবে।’

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9