বিদ্যালয়ের ভবনে ফাটল, আতঙ্কে খোলা আকাশের নিচে পাঠদান

১০ মে ২০২৬, ০১:৫০ PM , আপডেট: ১০ মে ২০২৬, ০১:৫১ PM
ছাপরা ঘরে  চলছে পাঠদান

ছাপরা ঘরে চলছে পাঠদান © টিডিসি ফটো

সাতক্ষীরার তালা উপজেলার ১৫৪ নম্বর বুড়ন গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। পিলারে ফাটল আর ছাদ থেকে পলেস্তারা খসে পড়ার আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়েছে শিক্ষার্থীরা। এখন বাধ্য হয়ে স্কুলের পাশের একটি ছাপরা ঘর ও খোলা আকাশের নিচে চলছে পাঠদান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয় ভবনের প্রতিটি পিলারে ফাটল ধরেছে। ছাদের বিভিন্ন অংশ থেকেও নিয়মিত পলেস্তারা খসে পড়ছে। গত দেড় মাসে অন্তত তিনবার পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। এমন পরিস্থিতিতে অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করছেন।

বিদ্যালয়টি পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেছেন ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অসিত কুমার বর্মন। শনিবার (৯ মে) তিনি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বলেন, পরিদর্শনের সময় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অর্নবের হাতে পলেস্তারা খসে পড়ে। এতে শিশুরা আতঙ্কিত হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী এখন শ্রেণিকক্ষে ঢুকতে চাইছে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে গত ৫ মে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে তিনি উল্লেখ করেন, ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যে শিক্ষকরা পর্যন্ত অফ পিরিয়ডে ভবনের বাইরে অবস্থান করছেন। একই সঙ্গে দ্রুত অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ এবং নতুন ভবন নির্মাণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, বিদ্যালয়টির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের আবেদনটি সুপারিশসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকের কাছে পাঠানো হয়েছে। জরুরি ভিত্তিতে অস্থায়ী গৃহ নির্মাণ ও নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ জানানো হয়েছে।

ঝুঁকিপূর্ণ ভবনের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। তারা দ্রুত নতুন ভবন নির্মাণ এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9