জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে লাগবে যেসব কাগজপত্র

০৪ মে ২০২৬, ০৭:২৪ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় এবার পাসের হার ৮০.৩৬ শতাংশ। ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন। পাস করা শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণ শুরু হচ্ছে আগামী ৫ মে তথা মঙ্গলবার থেকে; চলবে ১৭ মে পর্যন্ত।

ইতোমধ্যেই প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী ও উপ-রেজিস্টার মো. আবুল কাসেম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি আগামী ৫ মে থেকে ১৭ জুন মধ্যে সংগ্রহ করতে হবে। এ জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) গিয়ে  Applicant Login অপশনে যেতে হবে। সেখান থেকে  Honours Login লিংকে গিয়ে সঠিক Application ID ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ৫ নির্দেশনা

১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ১,১৩০/- (এক হাজার একশত ত্রিশ) সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে অথবা সরাসরি) আগামী ৬ মে থেকে ১৮ মে এর মধ্যে জমা দিতে হবে।কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি আগামী ৬ মে থেকে ১৯ মে এর মধ্যে নিশ্চয়ন করতে হবে।

ভর্তিতে লাগবে যেসব কাগজ পত্র- অনলাইন আবেদন ফর্ম; ভর্তি পরীক্ষার এডমিট কার্ড; এসএসসি মার্কশীট ও সার্টিফিকেট; এইচএসসি মার্কশীট ও সার্টিফিকেট; এইচএসসি প্রশংসা পত্র; এনআইডি কার্ডের ফটোকপি; এনআইডি কার্ড না থাকলে জন্মনিবন্ধন ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি ২ থেকে ৩ কপি।

এবারের ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। প্রথম মেধা তালিকায় মানবিক বিভাগের শিক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন। বিজ্ঞান বিভাগের ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের রয়েছে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী। গত ২৫ এপ্রিল শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের এক সপ্তাহের মধ্যে এই ফল প্রকাশ করা হলো।

ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬