জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল দেখবেন যেভাবে

০৩ মে ২০২৬, ১০:৫৫ AM , আপডেট: ০৩ মে ২০২৬, ০২:২০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার রেজাল্ট আজ দুপুরে প্রকাশিত হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। আজ রবিবার (৩ মে) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য।

তিনি বলেন, মাত্র ৭ দিনের মধ্যে প্রায় ৫ লাখ শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল প্রকাশের উদ্যোগ নিয়েছি। আজ দুপুর ১২টার মধ্যেই শিক্ষার্থী ফল প্রকাশ করা হবে। তারপর ওয়েবসাইটে দেখতে পারবে শিক্ষার্থীরা। 

এদিকে এবারের ভর্তি পরীক্ষায় ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন বলে জানা গেছে। সেই হিসেবে আসন প্রতি লড়েন প্রায় ২ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: ৭ দিনেই প্রকাশ হচ্ছে ৫ লাখ শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার ফল: উপাচার্য

উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, এ পরীক্ষায় সারাদেশে মোট ৮৮০টি কলেজে (৩৭৫টি সরকারি ও ৫০৫টি বেসরকারি) ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে এই ভর্তি যুদ্ধ অনুষ্ঠিত হবে। সরকারি কলেজগুলোর ২ লাখ ৭০ হাজার ৫২০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ২২৯ জন এবং বেসরকারি কলেজের ১ লাখ ৮২ লাখ ৩৫৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৮ হাজার ১১৯ জন শিক্ষার্থী।

মুঠোফোনে ফল দেখবেন যেভাবে
মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nuathnroll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।

ওয়েবসাইটে দেখবেন যেভাবে
ভর্তি রেজাল্ট বিষয়ক ওয়েবসাইট  এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। পরে সাইন ইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর লগইন করার পর, ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করতে হবে এবং ফলাফল দেখা যাবে। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬