উরি র‌্যাঙ্কিংয়ে প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

০৮ মে ২০২৬, ০৫:০৪ PM
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির বাস্তব প্রয়োগে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। দেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ফর ইনোভেশন (উরি) র‍্যাঙ্কিং ২০২৬-এর “অর্থনৈতিক উন্নয়নমুখী প্রযুক্তি হস্তান্তর (ফিনান্সিয়াল ইমপ্যাক্ট-ড্রাইভেন ট্রান্সফার টেকনোলজি)” ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে। একই সঙ্গে বিশ্বের শীর্ষ ৫০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও স্থান করে নিয়েছে গাকৃবি। বৈশ্বিক এ তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪৭০তম।

বৃহস্পতিবার উরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করে। প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী দেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এ অর্জন করেছে।

বিশ্বের উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়নের জন্য মোট ২৪টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়। প্রতিটি ক্যাটাগরি মূল্যায়ন করা হয় ‘উদ্ভাবনী ধারণা, বাস্তবায়নের সক্ষমতা এবং বাস্তব প্রভাব’ এ তিনটি গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে।

আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে গাকৃবির এই ধারাবাহিক সাফল্য নতুন নয়। এর আগে উরি র‌্যাঙ্কিং ২০২৫-এ প্রযুক্তি ও উদ্ভাবনে অবদান রাখা বিশ্বের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে গাকৃবির অবস্থান ছিল ৭৭তম। একই র‌্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ৪০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাকৃবির অবস্থান ছিল ৩৩১তম, যা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতেও দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়টি। এরমধ্যে টিএইচই ২০২৫-এর লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করে গাকৃবি। পাশাপাশি ২০২৫ ও ২০২৬ সালের টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও শীর্ষে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

অন্যদিকে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এও দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বাক্ষর রেখেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

র‌্যাঙ্কিং নিয়ে সন্তোষ প্রকাশ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকের এই অর্জন শুধু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, এটি বাংলাদেশের সম্ভাবনারও এক উজ্জ্বল প্রতিচ্ছবি। সীমিত সম্পদ, অসংখ্য চ্যালেঞ্জ আর নীরব সংগ্রামের মধ্যেও আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ যে স্বপ্ন দেখেছেন, নিরলস পরিশ্রম করেছেন, বিশ্ব আজ সেই শ্রম ও মেধাকেই সম্মান জানিয়েছে।'

তিনি আরো বলেন, 'গবেষণাকে মানুষের জীবনের সঙ্গে যুক্ত করে দেশের উন্নয়ন ও বৈশ্বিক সমস্যার সমাধানে কাজ করাই আমাদের লক্ষ্য। আন্তর্জাতিক এ স্বীকৃতি সেই পথচলাকে আরও সুদৃঢ় করবে।'

মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা যুবকের, …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬