ক্লাস চলাকালীন ফ্যান খুলে পড়ে প্রাথমিকের ৫ ছাত্র আহত

০৬ মে ২০২৬, ০৭:০২ PM
আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্যান খুলে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছে

আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্যান খুলে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছে © সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে, বাকিদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

স্কুলটির শিক্ষক ও অভিভাবকরা জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস চলাকালীন দ্বিতীয় শ্রেণির একটি কক্ষের সিলিং ফ্যান হঠাৎ করে খুলে নিচে পড়ে যায়। এ সময় প্রাঞ্জল ও জাহানারাসহ ওই ক্লসের পাঁচ শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে। এ ঘটনায় স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর আহত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আবু জাফর বলেন, স্কুলের প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। আসার পর এ ঘটনা ঘটে, কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এ স্কুলের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা জরুরি।

স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালীন সিলিং ফ্যানটি খুলে পড়ে যায়। আসলে অনেক দিন ধরে স্কুলের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ অবস্থার কারণে এ ঘটনা ঘটেছে। আমরা একটি নতুন ভবনের জন্য আবেদন করেছিলাম।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬