প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩

০২ মে ২০২৬, ১০:১৯ PM
গ্রেপ্তারকৃত তিনজন

গ্রেপ্তারকৃত তিনজন © ফাইল ছবি

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে) তাদের গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আসমাউল ইসলাম (৩০), জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও হুমায়ুন কবির খান (৫৯)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর সাড়ে ৩টার দিকে মিরপুর-২ এলাকা হতে গ্রেপ্তার করে শিক্ষা অধিদপ্তরে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী আসমাউল ইসলামকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমাউল শিক্ষা অধিদপ্তরের ভবনের স্টোররুমে আগুন লাগানোর কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী বিকেলে শিক্ষা অধিদপ্তরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামি জিন্নাত আলী ও হুমায়ুন কবির খানকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, শুক্রবার (১ মে) শুক্রবার আনুমানিক ভোরের দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় তলার স্টোররুমে অগ্নিকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পুলিশ। পরে ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬