'মডেল একাডেমি'তে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি

৩০ জুলাই ২০২৫, ০১:২৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১১:৫৬ AM
সচেতনতা র‍্যালি

সচেতনতা র‍্যালি © সংগৃহীত

“আমরা হলে সচেতন, ডেঙ্গু হবে নিয়ন্ত্রণ” স্লোগানে সচেতনামূলক র‍্যালি করেছে মিরপুর মডেল একাডেমি।

মঙ্গলবার (২৯ জুলাই) মডেল একাডেমি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রতিরোধে সচেতনমূলক র‍্যালির আয়োজন করে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ শামীম পারভেজ ও পর্ষদের সদস্য মো. নাসির উদ্দীন।  সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির হোসেন। 

র‍্যালিটি মিরপুর পাইকপাড়া মডেল একাডেমি হতে শুরু করে ডি-টিএমএস কলোনী, প্রধানপাড়া, মাধবকাঠি, পাইকপাড়া, ক্যাম্প এলাকা হয়ে দক্ষিণখানস্থ সড়ক প্রদক্ষিণ করে মডেল একাডেমিত গিয়ে শেষ হয়। 

মোহাম্মদ শামীম পারভেজ বলেন, দেশে ডেঙ্গু ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধের জন্য সবচেয়ে দরকার হলো ব্যক্তি পর্যায়ের সচেতনতা। শিক্ষার্থীদের সাথে নিয়ে মিরপুরের মানুষকে সচেতন করার জন্য সে কাজটি আমরা করছি।  এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সকল রাস্তা-ঘাট, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িসহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। 

মো. নাসির উদ্দীন বলেন, সারাদেশে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধের স্বাস্থ্য বিধি অনুসরণে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। এসব প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান, প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কার্যক্রম পরিচালনা প্রয়োজন। আমরাও স্কুলের পক্ষে থেকে যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

প্রসঙ্গত, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ মহানগর পর্যায়ে রাজধানীর মিরপুরের ‘মডেল একাডেমি’ ঢাকা মহানগরের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। প্রায় চার হাজার শিক্ষার্থী ও ১১০ শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। এ বিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো অর্থাভাব বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে যেন ঝরে না পড়ে, সেদিকে বিশেষ খেয়াল রাখা।

ট্যাগ: মিরপুর
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9