বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে মির্জা ফখরুল ইসলাম

২০ জুলাই ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৬:০৬ PM
স্টেডিয়ামে বসে খেলা দেখছেন মির্জা ফখরুল ইসলাম

স্টেডিয়ামে বসে খেলা দেখছেন মির্জা ফখরুল ইসলাম © সংগৃহীত

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি উপভোগ করেছেন তিনি। 

ম্যাচের শুরুতে ব্যাটিং করে পাকিস্তান। এই ইনিংস শেষ হওয়ার আগেই মিরপুর ছাড়েন মির্জা ফখরুল। এদিন ছেলেকে নিয়ে মাঠে হাজির হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

তবে বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজ শুরুর আগে দর্শকদের উপস্থিতি নিয়ে শঙ্কা ছিল অনেক।  সেসব শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন অবশ্য সমর্থকরা। লম্বা সময় পর ঘরের মাঠে আয়োজিত এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার কোনো কমতি দেখা যায়নি। 

সিরিজের প্রথম ম্যাচে স্টেডিয়ামে দর্শকের ঢল নেমেছে। বিশেষ করে স্টেডিয়ামের ইস্ট্যার্ন গ্যালারি, আবু সাইদ স্ট্যান্ড এবং ক্লাব হাউজ কানায় কানায় পূর্ণ হয়েছে।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্র…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে বাণিজ্যিকভাবে ভ্যানিলা চাষ, রপ্তানির স্বপ্ন দেখছেন উদ…
  • ১২ নভেম্বর ২০২৬
বরখাস্ত ‍ও মামলার পর নির্দোষ দাবি করে যা বললেন অভিযুক্ত আমান
  • ১২ নভেম্বর ২০২৬
উপজেলা হাসপাতালে শিক্ষার্থীদের ‘ভলান্টিয়ার’ হিসেবে যুক্ত কর…
  • ১২ নভেম্বর ২০২৬
পটুয়াখালীতে মানবদেহের বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার 
  • ১২ নভেম্বর ২০২৬
পুলিশ কেন বলল ‘পেট্রোলবোমার আলামত পাওয়া যায়নি’, ব্যাখ্যা দি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950