ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত

২৯ এপ্রিল ২০২৫, ০৬:২৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৭ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাবিব উল্ল্যাহ খান উচ্চ বিদ্যালয়ের পাঁচজন পরীক্ষার্থী আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার জঙ্গলমিয়া এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- হাবিব উল্ল্যাহ খান উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের আহম্মদ উল্লাহ শাওন, ব্যবসা শিক্ষা বিভাগের আরাফাত হোসেন ও ইসরাত জাহান, বিজ্ঞান বিভাগের নাদিয়া সুলতানা এবং মানবিক বিভাগের তাফাসসুম সুমাইয়া।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোমিনুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা শেষে পাঁচজন পরীক্ষার্থী সিএনজি চালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

তিনি আরো বলেন, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে বাড়ি পাঠানো হয়। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় শাওনকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয় বলে জানান তিনি।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সিএনজি চালিত অটোরিকশাটি ওভারটেক করার সময় প্রাইভেট কারের সাথে সংঘর্ষে দুর্ঘটনার শিকার হয়। এতে ৫ জন শিক্ষার্থী আহত হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9