প্রাথমিক শিক্ষা পদক-২০২৪

প্রাথমিকে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক কেন্দুয়ার শফিউল  

০৩ অক্টোবর ২০২৪, ০৭:৪৪ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
প্রাথমিকের লোগো ও মো. শফিউল আলম সুমন

প্রাথমিকের লোগো ও মো. শফিউল আলম সুমন © ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর জন্য ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মো. শফিউল আলম সুমন। বুধবার বিভাগীয় কমিশনারের  কার্যালয়ে জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে। 

এর আগে বুধবার সকাল থেকে জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি কর্তৃক বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগের চার জেলার চারজন শ্রেষ্ঠ প্রার্থীদের সাক্ষাৎকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এবং সদস্য সচিব ছিলেন প্রাথমিকের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা।

বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. শফিউল আলম সুমন কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের বাসিন্দা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী মো. সন্জু রহমানের ছেলে এবং স্থানীয় চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

সুমন ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে কৃতিত্বের সাথে বিএসসি (অনার্স) এবং এমএসসি (গণিত) ডিগ্রি সম্পন্ন করে শিক্ষকতা পেশায় যোগদান করেন। 

এ বছর প্রাথমিক শিক্ষা পদকের জন্য কেন্দুয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে জেলা পর্যায় শ্রেষ্ঠ হওয়ার পর বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ হন তিনি।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শফিউল আলম সুমন বলেন, স্বীকৃতি কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম নয়। এ স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাকে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে।

তিনি আরো বলেন, আমি যেন জাতীয় পর্যায়েও আমার এ কৃতিত্ব ধরে রাখতে পারি সে জন্য সকলের কাছে দোয়া চাই।

কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত)  আমিনুল ইসলাম বলেন,সেরা শিক্ষক শফিউল আলম সুমন আমাদের গর্ব।তিনি যেন দেশ সেরা হতে পারেন আমরা সকলেই এই কামনা করি।

অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950