দুধ পাচ্ছে ৩০০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
দুধ বিতরণ করা হবে প্রাথমিক বিদ্যালয়ে

দুধ বিতরণ করা হবে প্রাথমিক বিদ্যালয়ে © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের। অনেকের সুষম ও পুষ্টিকর খাবার জোটে না। এর প্রভাবে ক্লাসে মনোযোগ হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা। এর মূল কারণে পুষ্টিহীনতা। এর সমাধানে প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিকর খাবার দেবে সরকার।

জানা গেছে, এর শুরুটা হচ্ছে দুধ দিয়ে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে দুধ বিতরণ করার উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, ৫০টি স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে শুরুতে ২৫০ মিলিলিটার করে দুধ সরবরাহ করা হবে। ডিসেম্বরের মধ্যেই আরও ৩০০ স্কুলে সম্প্রসারণ করা হবে এ কার্যক্রম। এটা অত্যন্ত সহায়ক একটি ভূমিকা পালন করবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, স্কুলের বাচ্চারা দুধ খেতে পারলে তাদের পুষ্টির চাহিদা মিটবে। তাদের মেধার বিকাশ হবে। এতে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য যে গুণগত মান প্রয়োজন, সেভাবে বেড়ে ওঠা সহায়ক হবে।

সূত্র জানায়, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজারের বেশি। শিক্ষার্থী রয়েছে প্রায় দুই কোটি। দুধের পাশাপাশি এসব বিদ্যালয়ে ডিমসহ পুষ্টিকর খাবার বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬