যুক্তরাষ্ট্রে এক বছর মেয়াদী জলবায়ু প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ

১২ জুলাই ২০২২, ০৯:৩৯ AM

© সংগৃহীত

দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জলবায়ু কার্যক্রম বিষয়ক এক বছর মেয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ)। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এর সহযোগীতায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের নাগরিকরা অংশগ্রহণ করতে পারবেন। 

আবেদনের শেষ সময় আগামী ১৫ জুলাই। মোট ১০০ জনকে এ সুযোগ দেয়া হবে। সম্প্রতি ঢাকার মার্কিন দুতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে বিষয়টি জানানো হয়। 

মার্কিন দুতাবাস থেকে বলা হয়, আপনি কি জলবায়ু সংরক্ষণ যোদ্ধা? আপনি কি বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের অংশগ্রহণকারীদের সাথে জলবায়ু সংরক্ষণ বিষয়ে চমকপ্রদ এক চ্যাম্পিয়ন কার্যক্রমে অংশ নিতে চান? এক বছর সময় জুড়ে তিনটি সম্মেলন, বিজ্ঞ ব্যক্তিগণের অধীনে একটি নিবিড় তত্ত্বাবধান কার্যক্রম ও একটি ক্ষুদ্র অনুদান কর্মসূচির মাধ্যমে আপনি হতে পারেন ১০০ জন ব্যক্তির অন্যতম যাদের নিয়ে গঠিত হবে এমন একটি সম্প্রদায় যারা দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জলবায়ু কার্যক্রমের একটি সমন্বিত রূপকল্প তুলে ধরবেন। 

আবেদন করুন এখানে 

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬