ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পাকিস্তানে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ

১২ মে ২০২২, ০২:৪০ PM
কমস্যাটস বিশ্ববিদ্যালয়, পাকিস্তান

কমস্যাটস বিশ্ববিদ্যালয়, পাকিস্তান © সংগৃহীত

কোনো ধরনের টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নের সুযোগ দিচ্ছে পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ ডি-৮ সদস্যভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ জুলাই। 

পড়ুন স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ইতালির মিলান ইউনিভার্সিটি

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে তাদের স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, রেজিস্ট্রেশন ফি, ল্যাব ফি, আবাসন ও পরিবহন সুবিধা এবং স্বাস্থ্যবীমা প্রদান করা হবে। 

শিক্ষার্থীরা কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল, সফটওয়্যার প্রকৌশল, ইনফরমেশন সিকিউরিটি, হেলথ ইনফরমেটিকস, রসায়ন, ফার্মাসিসহ ৩২টি বিষয়ে পড়াশোনা করতে পারবেন। স্নাতকোত্তরের মেয়াদ ২ বছর এবং পিএইচডির মেয়াদ ৩ বছর। 

কমস্যাটস বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ পাকিস্তানের একটি ফেডারেল চার্টার্ড পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের টুলেন ইউনিভার্সিটি

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। 
* রেজিস্ট্রেশন ফি।
* ল্যাব ফি।
* আবাসন ও পরিবহন সুবিধা।
* স্বাস্থ্যবীমা।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকোত্তরে কমপক্ষে ১৬ বছরের ও পিএইচডির জন্য কমপক্ষে ১৮ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ন্যূনতম ২.৫ পেতে হবে। আর পিএইচডির জন্য স্নাতকোত্তরে ন্যূনতম ৩.০ পেতে হবে।
* আইইএলটিএস এ ন্যূনতম ৬ স্কোর তুলতে হবে। অথবা টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৭০ স্কোর তুলতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* স্টেটমেন্ট অব পারপাজ।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* পাসপোর্ট সাইজ ছবি।
* পাসপোর্টের কপি।
* ইংরেজি দক্ষতা সনদ।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

রাকসু ও শিবিরের দাবি মেনে নিল প্রশাসন, ২ জন গ্রেফতার
  • ২৭ জুলাই ২০২৬
গণতন্ত্রের পক্ষে কথা বলায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার …
  • ২৭ জুলাই ২০২৬
ময়মনসিংহে ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষক মৃত্যু
  • ২৭ জুলাই ২০২৬
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন রাবি অধ্যাপক ড. হাব…
  • ২৭ জুলাই ২০২৬
রুয়েটের নতুন প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন
  • ২৭ জুলাই ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু মঙ্গলবার
  • ২৭ জুলাই ২০২৬