স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে প্যারিস স্যাকলে ইউনিভার্সিটি

১৮ মার্চ ২০২২, ১১:০১ AM
প্যারিস স্যাকলে ইউনিভার্সিটি

প্যারিস স্যাকলে ইউনিভার্সিটি © সংগৃহীত

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ফ্রান্সের প্যারিস স্যাকলে ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ মে।

পড়ুন স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ব্রিস্টল ইউনিভার্সিটি

‘ইন্টারন্যাশনাল মাস্টার্স স্কলারশিপ প্রোগ্রাম আইডিইএক্স’ এর আওতায় শিক্ষার্থীদের বছরে ১০ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা। এছাড়া ভ্রমণ এবং ভিসা খরচের জন্য ১ হাজার ইউরো প্রদান করা হবে।

১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। তবে একাডেমিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে পরবর্তী বছরের বৃত্তি নির্ধারণ করা হবে। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবেন।

ফ্রান্সের প্যারিসে অবস্থিত প্যারিস স্যাকলে বিশ্ববিদ্যালয় একটি ফরাসি গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন আইইএলটিএস ছাড়াই ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে চীনের ডংহুয়া ইউনিভার্সিটি

সুযোগ-সুবিধাসমূহ:

* শিক্ষার্থীদের বছরে ১০ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা।
* ভ্রমণ এবং ভিসা খরচের জন্য ১ হাজার ইউরো প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

* বয়স অনুর্ধ্ব ৩০ হতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* ফরাসী মাটিতে এক বছরেরও কম সময়ের জন্য বসবাসকারী বিদেশী শিক্ষার্থী।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬