স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয়

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৯ PM
এসেক্স বিশ্ববিদ্যালয়

এসেক্স বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয়। বাংলাদেশি শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে।

‘গ্রেট’ স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা। এ স্কলারশিপটি এসেক্স বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ কাউন্সিল অর্থায়ন করবে। মোট ১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।

এ স্কলারশিপের আওতায় বিশ্ববিদ্যালয়টির এনভারনমেন্টাল ফিচারস এন্ড ক্লাইমেট চেঞ্জ, এনভারনমেন্ট-সোসাইটি এন্ড কালচার, ওয়াইল্ড রাইটিং এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করা যাবে। বাংলাদেশ ছাড়াও চীন নেপাল এবং শ্রীলংকার নাগরিকরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

এসেক্স বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের এসেক্সে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৯৬৩ সালে বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।

সুযোগ-সুবিধাসমূহ:

* নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা।
* বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ।

যোগ্যতার মানদণ্ড:

* বাংলাদেশের একজন পাসপোর্টধারী নাগরিক হতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950