প্রতিমাসে ১৮-৬০ হাজার টাকা বৃত্তি দিবে ‘স্পারসো’

২৮ জানুয়ারি ২০২২, ০৭:৪৭ PM
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) © সংগৃহীত ছবি

দুই ক্যাটাগরিতে ৩০ জনকে বৃত্তি দিবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্পারসোর ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২২।

জুনিয়র রিসার্চ ফেলো ক্যাটাগরিতে ২০ জন ও রিসার্চ এসোসিয়েট ক্যাটাগরিতে ১০ জনকে বৃত্তি দেয়া হবে। দুই ক্যাটাগরিতে প্রতিমাসে সর্বনিম্ন ১৮ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেয়া হবে।

ক্যাটাগরি- জুনিয়র রিসার্চ ফেলো
বৃত্তির সংখ্যা- ২০ জন
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক পর্যায়ে অধ্যয়নরত
নূন্যতম বয়স- ১৮ বছর
বৃত্তির পরিমাণ: ১৮-৩০ হাজার টাকা

আরও পড়ুন- সিঙ্গাপুরে ফুল ফ্রি স্কলারশিপ, সঙ্গে মাসিক ২ লাখ টাকা উপবৃত্তি

ক্যাটাগরি- রিসার্চ এসোসিয়েট
বৃত্তির সংখ্যা- ১০ জন
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক ডিগ্রিধারী
নূন্যতম বয়স- (পুরুষ) ২৪, (নারী) ২৩ বছর
বৃত্তির পরিমাণ: ৩০-৬০ হাজার টাকা

বিস্তারিত জানতে ক্লিক করুন-

ট্যাগ: বৃত্তি
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬